• Home
  • আন্তর্জাতিক
  • খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে জনস্রোত, কোটি মানুষের সমাগমের আশা
Image

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে জনস্রোত, কোটি মানুষের সমাগমের আশা

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ শনিবার (৪ জুলাই) তেহরানে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। দেশটির কর্মকর্তাদের প্রত্যাশা, এই দাফন ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা ইরানের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা স্থানীয় সময় সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান ছাড়াও দেশের বিভিন্ন শহর ও প্রদেশ থেকে ভক্ত, সমর্থক ও সাধারণ মানুষ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর পথে রওনা হয়েছেন। অনেকে নির্ধারিত অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে অবস্থান করছেন, যাতে শুরু থেকেই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, খামেনির দাফনকে ঘিরে এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্মসূচি ঘোষণা করেছে ইরান। এ উপলক্ষে ইরান ও ইরাকের অন্তত পাঁচটি শহরে বিভিন্ন আয়োজন চলছে। শুক্রবার (৩ জুলাই) থেকে এসব কর্মসূচি শুরু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনির দাফন প্রথমে চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়।

ইরানের দাবি অনুযায়ী, যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি তার বাসভবনে বোমা হামলায় পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। আজকের আনুষ্ঠানিকতার মাধ্যমে তার প্রতি রাষ্ট্রীয় ও জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।

Related Posts

1 Comments Text
  • Warren3514 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/rag6J
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »