• Home
  • প্রচ্ছদ
  • কাটাবনে আল বারাকা টাওয়ারে আগুনে প্রাণ গেল দুজনের
Image

কাটাবনে আল বারাকা টাওয়ারে আগুনে প্রাণ গেল দুজনের

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনের আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুইজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৪ তলা আবাসিক ভবনটির ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ১১ ও ১৩ তলায় ছড়িয়ে পড়লে ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েন।

ভবন থেকে নিরাপদে বেরিয়ে আসা কয়েকজন বাসিন্দা জানান, ভবনটি আবাসিক হলেও যে তলায় আগুন লাগে সেখানে আইনজীবীদের একাধিক চেম্বার ছিল। ওই ফ্লোরে আটকে পড়া দুজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। পরে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ভবনটিতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবন হলেও নিয়মবহির্ভূতভাবে সেখানে অফিস ভাড়া দেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »