• Home
  • দেশ
  • ২৭ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে সিংড়া পৌরসভা
Image

২৭ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে সিংড়া পৌরসভা

রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় পৌর কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট পেশ করা হয়।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। ঘোষিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকা ৪৯ পয়সা। এর মধ্যে রাজস্ব খাতে ৫ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা এবং উন্নয়ন খাতে ১৭ কোটি ৯৫ লাখ টাকা আয় প্রাক্কলন করা হয়েছে।

অন্যদিকে, বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৪ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। যার মধ্যে রাজস্ব ব্যয় ৫ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ১৭ কোটি ৯৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ ও পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুক।

এছাড়াও উপস্থিতির মধ্য থেকে বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ এবং কসমস-এর নির্বাহী পরিচালক মেহেনাজ মালা প্রমুখ।

পৌর কর্তৃপক্ষ জানায়, এবারের বাজেটে মূলত অবকাঠামো উন্নয়নে রাস্তা নির্মাণ ও সংস্কার, ব্রীজ, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সড়ক বাতি উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »