• Home
  • দেশ
  • সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব

    পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
Image

সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব

পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ইয়াকুব আলী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আইবুল ইসলাম আঙুর নব নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

এতে সভাপতি পদে শহীদুল ইসলাম ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদেক হোসেন পেয়েছেন ৭৪ ভোট।সাধারণ সম্পাদক পদে ইয়াকুব আলী ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশীদ মামুন পেয়েছেন ৭২ ভোট।সহ সাধারণ সম্পাদক পদে আজিজার রহমান আজিজ ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবেল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট।এছাড়া, কোষাধ্যক্ষ পদে সুজন ইসলাম প্রধান ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৬০ ভোট।এছাড়া, সহ সভাপতি পদে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে শাহিনুর রহমান, প্রচার সম্পাদক পদে শহীদুল ইসলাম এবং কার্য নির্বাহী পদে আমিনুর ইসলাম, আসাদুজ্জামান বাবু, আশরাফুল আলম, সুমন আলী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৮ টি পদের ৪টিতে ভোট গ্রহণ করা হয় এবং বাকী ৪ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।এর আগে, বেলা ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে জেলা আইনজীবী সহকারী সমিতির ভোটগ্রহণ করা হয়। এতে ২১৬ জন ভোটারের মধ্যে ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনায় অন্য দুইজন নির্বাচন কমিশনার ছিলেন, এ্যাড. আহসান হাবীব সরকার ও আনিছুল হক আনিছ। পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন কমিশনার এ্যাড. আহসান হাবীব সরকার বলেন, সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আমরা নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের আয়োজন করতে পেয়েছি। নির্বাচনে জয়ী ও পরাজিত সবাই ফলাফল মেনে নিয়েছেন। আশা করি সবাই মিলে সহযোগিতা পূর্ণভাবে সমিতি পরিচালনা করবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »