পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পাচ বছর বয়সী শিশু মোবাশ্বের হোসেনকে অপহরণ ও হত্যা মামলার আসামী সিয়াম আহমেদ মিঠু(২০) কে ১৭ বছরের জেল ও ৭০ হাজার টাকা অনাদায়ে আরও নয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত। রোববার (২১ জুন) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক হুেসাইন মুহম্মদ ফজলুল বারী এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ মে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের নায়েক পাড়া গ্রামের আলম হোসেনর ছেলে মোবাশ্বের হোসেন নিখোঁজ হয়। এসময় মিঠু ও সকলের সাথে খোঁজাখুজি ও মাইকিং করার সময় যুক্ত হয়।তাকে হন্য হয়ে খোঁজাখুজি করতে শুরু করে শিশু টির পরিবার।
এঘটনার পর এলাকাবাসী জানায় মোবাশ্বের হোসেনকে সর্বশেষ মিঠুর সঙ্গে দেখেছিল। মিঠুর বাড়ী বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মৌলভীপাড়ায়। বাবার নাম আশিকুর রহমান স্বপন।
ঘটনার এক পর্যায়ে এলাকাবাসীর সন্দেহের তীর মিঠুর প্রতি বাড়তে থাকে। এলাকাবাসী জানায়, শিশু মোবাশ্বের হোসেন লাশ পার্শ্ববর্তী বেত বাগানে পড়ে আছে। খবর পেয়ে সকলে ছুটে গিয়ে গলা কাটা লাশ উদ্ধার করে।
মামলা তদন্ত কালে হত্যার সাথে মিঠু জড়িত তা বেরিয়ে আসে। এরপর আদালতে বিচারকের কাছে অপহরন ও হত্যার কথা স্বীকার করে।
আসামী নাবালক হওয়ার কারনে আদালত তাকে শিশু শোধনাগারে পাঠায়। এরপর ৫ বছর অতিবাহিত হলে আদালতে জামিন পায় আসামী মিঠু।
রোববার রায় ঘোষণার দিন আদালতে হাজিরা দিতে আসেন আসামী মিঠু। আদালতের বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন।















