পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও আইন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে বৃহষ্পতিবার সংবর্ধনা ও ২০২৬ সালের এইচ এসসি পরীক্ষার্থীদের এবং কৃত্বি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি বলেন, সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।এবারের জাতীয় বাজেটে শিক্ষা খাতে তুলনামূলক বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে দেশের সব জেলায় ভাষা বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।কলেজের সভাপতি অ্যাডভোকেট আদম সুফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবু তালেব মানিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মজিদ, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।এর আগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। এ সময় তিনি ফলজ ও বনজ গাছের চারা হিসেবে জলপাই ও মেহগনি গাছের চারা রোপণ করেন।















