• Home
  • দেশ
  • কাউনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Image

কাউনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ

সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (১৩ জুন) দুপুরে কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডঃ ফজলুর রহমান ফারুক, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহিম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সঠিকভাবে পরিচর্যার আহŸান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।

Related Posts

3 Comments Text
  • Ebony4343 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/2TVod
  • Jaden1326 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/1LPpk
  • Betsy675 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/W64lP
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »