পঞ্চগড় প্রতিনিধি
পুলিশের মাসিক কার্য তালিকায় চলতি ২০২৬ সালে মে মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় সদর থানা। থানার ওসি আশরাফুল ইসলামের নেতৃত্বে সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে আনুষ্ঠানিক ভাবে এ স্বীকৃতি প্রধান করা হয়েছে ।
পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য অভিযানেস মাদক উদ্ধার সহ আটক ,সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সফলতার কার্য তালিকায় পঞ্চগড় সদর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সিফাত ই রাব্বান।মঙ্গলবার (৯ জুন) জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার
পঞ্চগড় সদর থানা ও অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামকে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সন্মাননা স্মারক প্রদান করেন।সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফরহাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) সামুয়েল সাংমা,অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।















